উত্তরদিনাজপুর

হাট থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাতীয় সড়ক ধরে হাট থেকে বাড়ি ফিরছিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের গোপালপুর এলাকার বাসিন্দা হাটা বর্মন। পথে কালিবাড়ি এলাকায় ৩৪ নাম্বার জাতীয় সড়ক দিয়ে আসার সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকেমৃত বলে ঘোষণা করে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/mjIq3lqB3Fk